ঘুমের কারণে ফজর নামাজ পড়তে না পারলে যা করবেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual7 Ad Code

আর ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হল– সুবহে সাদিক হতে সূর্য ওঠার আগ পর্যন্ত। সুতরাং কেউ ইচ্ছাকৃতভাবে এই সময়ের মধ্যে আদায় না করলে তার কবিরা গুনাহ হবে।

হাদিসে এসেছে, আবূ হুরাইরা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, মুনাফিকদের উপর ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত, তাহলে হামাগুড়ি দিয়ে বা পাছার ভরে অবশ্যই (মসজিদে) উপস্থিত হত।

Manual7 Ad Code

(বুখারি ৬৫৭, ৬৪৪, ৬৫৭, ২৪২০, ৭২২৪, মুসলিম ৬৫১ তিরমিযি ২১৭ নাসায়ি ৮৪৮ আবু দাউদ ৭২৬০, ৭৮৫৬, ২৭৩৬৬, ২৭৪৭৫, মুওয়াত্তা মালিক ২৯৯ দারেমি ১২১২, ১২৭৪)

Manual3 Ad Code

অপর হাদিসে এসেছে, আবূ যুহাইর ‘উমারাহ ইবনে রুআইবাহ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.) বলতে শুনেছি যে, যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে (অর্থাৎ ফজরের ও আসরের নামাজ) আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। (মুসলিম ৬৩৪, নাসায়ি ৪৭১, ৪৮৭, আবু দাউদ ৪২৭, আহমদ ১৬৭৬৯, ১৭৮৩৩)

তাই প্রত্যেকের উচিত প্রতিদিন কষ্ট হলেও ফজর নামাজ জামাতের সঙ্গে মসজিদে এসে আদায় করা। তবে একান্ত যদি কোনও কারণে ফজরের সময় কেউ জাগতে না পারে এবং একেবারে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে ঘুম ভাঙে এক্ষেত্রে কিভাবে নামাজ পড়বে এ বিষয়ে আলেমদের দিক-নির্দেশনা হলো-

Manual5 Ad Code

সূর্যোদয়ের কয়েক মিনিট আগে ঘুম থেকে ওঠার পর যদি মনে হয় যে, সংক্ষেপে ফজরের সুন্নত ও ফরজ উভয়টাই সূর্যোদয়ের আগেই আদায় করা যাবে তাহলে সুন্নত ও ফরজ উভয়টাই আদায় করে নিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code