ঘুরে আসুন চিনামাটির পাহাড়ে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: প্রকৃতির সৌন্দর্য নিয়ে বিরিশিরি অপেক্ষা করছে আপনাকে মুগ্ধ করার জন্য। পর্যটক আকর্ষণের জন্য যেসব উপাদান থাকা দরকার তার সবটুকুই রয়েছে বিরিশিরিতে।
এখানে এলে আপনি দেখতে পাবেন চিনামাটির পাহাড় যা এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এখান থেকে পাহাড় কেটে চিনা মাটি তোলা হয় যা দিয়েই তৈরি হয় চিনামাটির বাসনকোসন। মাটি কাটা এই গর্তে পানি জমে থাকে যা এতটাই নীল যে আপনি এখানে এলেই পানিতে ঝাঁপিয়ে পড়তে চাইবেন। এখানে রয়েছে ৫-৭টা মাঝারি ধরনের পাহাড়। এসব পাহাড়ের গায়ে রয়েছে রং- বেরঙের ফুল।
এছাড়াও রয়েছে সোমেশ্বরী নদীর সৌন্দর্য যা আপনাকে অনেকটাই মুগ্ধ করবে। এ নদী থেকে পাথর এবং কয়লা তোলার দৃশ্য আপনি কখনোই ভুলতে পারবেন না। নদীর পানি এতোটাই স্বচ্ছ যে এখানে আসলে আপনি নদীতে পা না ডুবিয়ে পারবেনই না। তবে হ্যা, আপনি সাঁতার না জানলেও সমস্যা নেই, কারণ নদীতে খুব বেশি পানি থাকে না। সারা বছর এই নদীতে পানি কম থাকলেও বর্ষাকালে ভারত থেকে নেমে আসে পানির ঢল। আর এই পানির সাথেই ভেসে আসে অনেক কয়লা। আর বর্ষাকালে নদীও থাকে পানিতে টুইটুম্বুর।
সারাদিন স্থানীয় দিন-মজুররা এই নদীতে কয়লা ও পাথর তোলে । এই নদী থেকে প্রতিদিন কয়েকশ ট্রাক বালু উত্তোলন করা হয়। সোমেশ্বরী নদীর ব্রিজের ওপর সন্ধ্যা বা রাতে না আসলে আপনি এখানকার সৌন্দর্য অনেকটাই মিস করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code