ঘুড়ি পেলেন কাউন্সিলর প্রার্থী মখলিছুর রহমান কামরান নির্বাচিত হলে স্মার্ট ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রতিবদ্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

শরীফ গাজী সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (২ জুন) সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর পাশাপাশি সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

Manual5 Ad Code

মোঃ মখলিছুর রহমান কামরান সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে ০৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তিনি ঘুড়ি প্রতীক পেয়ে আনুষ্টানিকভাবে প্রচারনা শুরু করেন।

Manual6 Ad Code

প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মখলিছুর রহমান কামরান  বলেন, নির্বাচনে আমার প্রত্যাশিত প্রতীক ছিল ঘুড়ি। নির্বাচন কমিশন ঘুড়ি প্রতীক আমাকে বরাদ্দ দিয়েছে। আমি যদি আপনাদের মহা মূল্যবান ভোট পেয়ে নির্বাচিত হই তাহলে ০৯ নং স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গিকারাবদ্ধ।

Manual4 Ad Code

মোঃ মখলিছুর রহমান কামরান সবার দোয়া ও আন্তরিক সহযোগীতা চেয়ে নির্বাচিত হলে স্মার্ট ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রতিবদ্ধ  ব্যক্ত করে বলেন আমার প্রিয় ওয়ার্ড বাসি যদি ২১শে জুন আমাকে ঘুড়ি মার্কা তাদের মহামুল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি আমার ০৯ নম্বার  স্মার্ট ওয়ার্ড উপহার দেবো।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code