

|
পর্তুগালে সূর্যের আলো কাজে লাগানোর রীতিতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেয়া হয়েছে। লাইট সেভিং টাইম (ডিএসটি) বা সূর্যের আলো কাজে লাগানোর রীতিতে এই এক ঘণ্টা এগিয়ে আনা হয়।
পর্তুগালে স্থানীয় সময় ২৬ মার্চ রোববার রাত ১টায় এক ঘণ্টা এগিয়ে ২টায় আনা হয়। এছাড়া রোববার থেকে ইউরোপের আরেক দেশ ইতালিতেও ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেয়ার কথা রয়েছে। দেশটিতে এদিন স্থানীয় সময় রাত ২টায় এক ঘণ্টা সময় এগিয়ে ৩টা করার কথা রয়েছে।
গ্রীষ্মকালে সূর্যের আলো কাজে লাগিয়ে কর্মঘণ্টা বাড়াতে প্রতিবছর এভাবে ঘড়ির কাঁটা এগিয়ে নেওয়ার রীতি আছে ইউরোপের বিভিন্ন দেশে।
এদিকে, ঘড়ির কাঁটা এগিয়ে নেয়ার কারণে বাংলাদেশের সঙ্গে পর্তুগালের সময়ের ব্যবধান এক ঘণ্টা কমে দাঁড়িয়েছে ৫ ঘণ্টায় । আগে ইউরোপের এ দেশটির সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান ছিল ৬ ঘণ্টা।
|