চটেছেন মেহজাবীন, ‘অপরাধী স্বামী’কে জেলে পাঠানোর দাবি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: মেহজাবীন চৌধুরী সোশ্যাল হ্যান্ডেলে সহজে চটেন না। যেমনটা চটেছেন আজ (২৮ আগস্ট) বিকালে। এমনকি ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও নোটিশ করেছেন অভিনেত্রী। যদিও বিষয়টি ব্যক্তিগত নয়, তবুও তিনি বেশ সিরিয়াসলি নিয়েছেন ঘটনাটিকে। পুলিশের প্রতি দাবি জানিয়েছেন, তদন্তের। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে জেলে পাঠানোর তাগাদাও দেন মেহজাবীন চৌধুরী।

Manual4 Ad Code

এদিন দুপুরে রয়া তাসনিম নামের এক অপরিচিতার ফেসবুক পোস্টের সূত্র ধরেই মেহজাবীনের এই ক্ষুব্ধ অবস্থান। যে পোস্টে নির্যাতিতা রয়া জানান, তার স্বামী কেমন করে তাকে আহত করেছেন এবং মেরে ফেলার চেষ্টা করছেন এখনও। ওই পোস্টের সঙ্গে প্রমাণস্বরূপ কিছু ছবিও প্রকাশ করেছেন রয়া। যেখানে দেখা যাচ্ছে ভয়ংকর আহত অবস্থায় হাসপাতালে পড়ে আছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code