চতুর্থ সপ্তাহে চলমান ইরানের বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: স্কুলছাত্রীরা স্লোগান দিচ্ছেন, শ্রমিকরা ধর্মঘটে যোগ দিয়েছেন এবং দেশজুড়ে রাজপথে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। কুর্দি তরুণী মাহশা আমিনি হত্যাকাণ্ডের পর শুরু হওয়া বিক্ষোভ চতুর্থ সপ্তাহে গড়ানোর পর এমন পরিস্থিতি বিরাজ করছে ইরানে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।

Manual1 Ad Code

২২ বছর বয়সী মাহশা আমিনির ১৬ সেপ্টেম্বর মৃত্যুর পর এই বিক্ষোভ শুরু হয়েছিল। ইরানে নারীদের জন্য কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ে তাকে মৃত্যুর তিন দিন আগে গ্রেফতার করেছিল দেশটির নৈতিকতা পুলিশ।

Manual5 Ad Code

শুক্রবার কর্তৃপক্ষের তদন্তে দাবি করা হয়েছে, মাথায় আঘাতে নয়, পুরনো অসুস্থতায় মৃত্যু হয়েছে আমিনির। যদিও নিহতের পরিবার দাবি করেছে, তিনি সুস্থ ও সবল ছিলেন। পুলিশি হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code