চলতি মাসে ১–২টি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

চলতি মে মাসে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের জন্য দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এতথ্য জানানো হয়।

দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত বিভিন্ন সংস্থার প্রাপ্ত মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, উর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমন্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল এবং এল-নিনো ও লা-নিনার অবস্থা বিশ্লেষণ করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

পূর্বাভাসে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত ১ থেকে ২টি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

Manual3 Ad Code

এ ছাড়া এই সময়ে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

Manual5 Ad Code

দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু, মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

Manual3 Ad Code

৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

মে মাসে দেশের প্রধান নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চাল ও দক্ষিণাঞ্চলের নদীর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code