চলে গেলেন ‘পাওয়ারস্টার’ পুনীত রাজকুমার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণি সিনেমার ‘পাওয়ারস্টার’ খ্যাত জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার আর নেই। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরের জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন ৪৬ বছর বয়সী এই সুপারস্টার। পরে তাকে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Manual5 Ad Code

কিংবদন্তী অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার। ৪৬ বছর বয়সী এই অভিনেতাকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে ধনী অভিনেতা হিসেবে গণ্য করা হয়।

Manual5 Ad Code

শিশুঅভিনেতা ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

Manual2 Ad Code

২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান পুনীত রাজকুমার। প্রায় ২৯ টি সিনেমায় অভিনয় করছেন পুনীত রাজকুমার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code