চাটমোহর তরুণরা ঘুড়ি উড়াতে মেতে উঠেছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

চাটমোহর (পাবনা) :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশসহ পুরো বিশ্ব। তাই করোনার ভয়াবহতা বদলে দিয়েছে পুরো পৃথিবীর দৃশ্যপট। সময়ের সঙ্গে পাল¬া দিয়ে ছুটে চলা মানুষগুলো এখন ঘরবন্দী। এ অবস্থায় নিরাপদে থাকতে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ সব আউটডোর খেলাধুলা। আর এ লম্বা ছুটিতে বাঙালির ঐতিহ্য রঙ্গিন ঘুড়ি নিয়ে মেতেছেন পাবনার চাটমোহরসহ চলনবিলের তরুণ প্রজন্ম।
শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের অনেকেই এক সঙ্গে বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে দেখা যাচ্ছে। বিকেল হলেই যেন প্রতিটি বাড়ির ছাদ ও বিলে চলে ঘুড়ি উৎসব। ঘুড়ির সুতোয় কাটাকাটি খেলে কিংবা দূর আকাশে ঘুড়ি পাঠিয়ে এ যেন করোনাকালীন ক্লান্তি ও অবসাদ দূর করার এক সুস্থ অনাবিল প্রতিযোগিতা।
সিনিয়র সাংবাদিক এসএম হাবিবুর রহমান বলছেন, করোনা পরিস্থিতির উন্নতি কবে হবে তা বলা যাচ্ছে না। আবার বাসায় দীর্ঘদিন অবস্থান করার ফলে অনেকের মধ্যেই ক্লান্তি ও অবসাদ ভর করছে। অনেকেই ঘুড়ি উড়িয়ে সেই ক্লান্তি ও অবসাদ ঝেড়ে ফেলতে চাইছেন। মুক্ত আকাশে ঘুড়ি উড়িয়ে বদ্ধ হয়ে থাকা এক মানসিক যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি মেলছে। এদিকে চাটমোহর পৌর সদরের কিছু কিছু স্থানে ঘুড়ি বিক্রি করতে দেখা যাচ্ছে।
চাটমোহর উপজেলার কাটাখালী ঘুড়ি প্রেমি আমান উল্লাহ নিজ হাতে তৈরি করেছেন ১৪ ফুট লম্বা রর্কেট। তাছাড়া ২২ ফুট রর্কেট তৈরির প্রস্তুতি চলছে। সেটা আবার ফেসবুকে ভাইরাল হয়েছে।
চাটমোহর পৌর সদরের কালী সাগর পাড়ে তরুনদের ঘুড়ি উড়ানো দৃশ্য চোখে পড়ে। রাতে বেলায় রঙিন লাইট ঘুড়ি খোলা অকাশে উড়তে দেখা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code