চার্টার্ড বিমান দেবে এসিসি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলেই ‘হাইব্রিড মডেলে’ হচ্ছে এশিয়া কাপ। বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশকে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি খেলতে হবে পাকিস্তানে। বাংলাদেশ ও পাকিস্তান সুপার লিগে উঠলে আরও একটি ম্যাচ খেলতে হবে সেখানে। ভ্রমণক্লান্তি এড়াতে বাংলাদেশকে চার্টার্ড বিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসিসি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
সূচি প্রকাশের পরদিন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘আমাদের প্রথম ম্যাচটা খেলে আবার লাহোরে যেতে হবে। যেতে হবে, কিছু করার নেই। ৩১ তারিখের পর ৩ তারিখ আরেকটা ম্যাচ। ভ্রমণ যাতে আরামদায়ক হয় সেজন্য এসিসি সিদ্ধান্ত নিয়েছে দল চার্টার্ড প্ল্যানে আসা-যাওয়া করবে।

Manual5 Ad Code

গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্যান্ডিতে ম্যাচটি হবে ৩১ আগস্ট। আর দ্বিতীয় ম্যাচ খেলতে উড়াল দিতে হবে পাকিস্তানে। লাহোরে ৩ সেপ্টেম্বর সেই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। সেখানে খেলে অপেক্ষায় থাকতে হবে সাকিবদের। যদি সুপার লিগে উঠে তাহলে বাংলাদেশকে মুলতানে খেলতে হবে। ওই ম্যাচ খেলেই সুপার লিগের বাকি ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় ফিরতে হবে লাল-সবুজ জার্সিধারীদের। এই অবস্থায় বিমানবন্দরে নানা ধকলসহ বিড়ম্বনা এড়াতে চার্টার্ড ফ্লাইটে আসা-যাওয়ার ব্যবস্থা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code