চালকবিহীন প্রথম বৈদ্যুতিক জাহাজ নামাল নরওয়ে (ভিডিও)

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual5 Ad Code

কার্বন নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে আনতে যখন বিশ্বব্যাপি নানা কর্মসূচি অব্যাহত, তখন থেমে নেই নরওয়েও।

Manual2 Ad Code

শুক্রবার তারা চালু করেছে বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত পণ্যবাহী জাহাজ। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নির্মাতা প্রতিষ্ঠান ‘ইয়ারা বার্কল্যান্ড নামের জাহাজটি সাংবাদিকদের দেখানো হয়। খবর এনডিটিভির।

Manual3 Ad Code

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চালকবিহীন জাহাজটি চলবে স্বয়ংক্রিয়ভাবে। নির্মাতারা দাবি করেছেন, কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে একটি উলে­খযোগ্য পদক্ষেপ এই জাহাজটি।

নরওয়ের পোর্সগ্রুনের একটি কারখানা থেকে ব্রেভিক বন্দরে সারবোঝাই ১২০টি কন্টেইনার বহনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। জাহাজটি চলাচলের মাধ্যমে ৪০ হাজার ডিজেলচালিত ট্রাক চলাচলের প্রয়োজনীয়তা হ্রাস পাবে।

Manual8 Ad Code

ইয়ারা কর্তৃপক্ষ বলছে, ৮০ মিটার দৈর্ঘ্যের এবং ৩ হাজার ২০০ টন ধারণ ক্ষমতার এই জাহাজ আগামী ২ বছর ধরে পরীক্ষামূলকভাবে চলাচল করবে। এ সময় জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে চলাচলের কলাকৌশল শিখবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code