চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ-তথ্যমন্ত্রী

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:চীনের চংচিং শহরে আজ বুধবার থেকে শুরু হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলন।তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও দেশটির উপ-তথ্যমন্ত্রী যৌথভাবে এ আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।আজ বুধবার সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

এবারের সিএমজি সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শহর হিসেবে পরিচিত চংচিং-এ এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা অত্যন্ত প্রয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য (ফেক নিউজ) এবং বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘বিশ্বের উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।’তিনি বাংলাদেশ ও চীনের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাদারিত্বের মান বাড়াতে পারস্পরিক প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির আহ্বান জানান।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং বৈশ্বিক গণমাধ্যমের প্রায় ৩০০ জন শীর্ষস্থানীয় প্রতিনিধি ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন।উদ্বোধনী অধিবেশন শেষে সম্মেলনে গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বিভিন্ন আধুনিক উদ্যোগ, প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হয়।

Manual4 Ad Code

এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তি নির্ভর আধুনিক তথ্য ব্যবস্থাপনা এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের এক নতুন দিগন্ত ও সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অংশগ্রহণকারীরা।চায়না মিডিয়া গ্রুপের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ রাতেই দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code