চিংড়ির সাসলিক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

যা যা লাগবে: খোসা ছাড়ানো বড় চিংড়ি ২ কাপ, ছোট পেঁয়াজ অর্ধেক করে কাটা ১ কাপ, গাজর কিউব করে কাটা ১/২ কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা ১/২ কাপ, টমেটো কিউব করে কাটা ১/২ কাপ, কাঁচামরিচ অর্ধেক করে কাটা ১০-১২ টি,  সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল পরিমাণমতো, আদার রস ১ চা চামচ ও লেবুর রস ১ চা চামচ।

Manual1 Ad Code

যেভাবে করবেন

Manual7 Ad Code

প্রথমে চিংড়ি গোল করে কেটে সয়া সস, লেবুর রস, লবণ, আদার রস দিয়ে চুলায় দিয়ে ঢেকে দিতে হবে। শুকিয়ে গেলে নামাতে হবে। এরপর গাজর লবণ-পানিতে সেদ্ধ করতে হবে। পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে হবে।

এবার সাসলিক স্টিকে চিংড়ি, গাজর, চিংড়ি, ক্যাপসিকাম, চিংড়ি, পেঁয়াজ, চিংড়ি, টমেটো, চিংড়ি, কাঁচা মরিচ এভাবে পর্যায়ক্রমে গেঁথে নিতে হবে।  গাঁথা হয়ে গেলে ফ্রাইপ্যানে তেল গরম করে, সাসলিক অল্প ভাজুন। ভাজা শেষে উঠিয়ে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code