চিকিৎসার পর করোনা নেগেটিভ বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিরাময়ের পথে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আর আইসোলেশনে থাকার প্রয়োজন নেই। বুধবার হোয়াইট হাউজ জানায়, গতকাল সন্ধ্যায় ও আজ সকালে তার দুবার করোনাভাইরাসের অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। উভয় ফল নেগেটিভ এসেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনোর এক স্মারকে লিখেছেন, গতকাল সন্ধ্যায় এবং আজ সকালে অ্যান্টিজেন টেস্টে বাইডেনের ফল নেগেটিভ এসেছে। বাইডেন ইতোমধ্যে পাক্সলোভিড থেরাপিউটিকের একটি কোর্স সম্পন্ন করেছেন। তিনি আরও লিখেছেন, এর ফলে প্রেসিডেন্ট আর কঠোর আইসোলেশনে থাকতে হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code