চিকিৎসায় নিরাময়যোগ্য রোগ ব্রেস্ট ক্যানসার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: চিকিৎসায় নিরাময়যোগ্য রোগ ব্রেস্ট ক্যানসার azক্যানসারের অনেকগুলো ধরণ আছে। প্রত্যেকটি ধরণই মারাত্মক। তবে এর চিকিৎসাও আছে। এসব ধরণের মধ্যে অন্যতম স্তন বা ব্রেস্ট ক্যানসার। বিশেষ করে নারীদের জন্য। স্তন ক্যানসার স্তন কোষে বিকশিত হয়। এটি স্তনের লোবিউল বা নালীতে সৃষ্টি হয়। স্তন লোবিউল হল সেই গ্রন্থি যেখানে বুকের দুধ (নারীদের ক্ষেত্রে) উৎপন্ন হয়। এই দুধ লোবিউল থেকে স্তনবৃন্তে স্তন নালী নামে পরিচিত পাতলা নল দ্বারা পরিবাহিত হয়। স্তন ক্যানসার তন্তুযুক্ত স্তনের টিস্যুতেও বিকশিত হতে পারে। এ টিস্যুকে স্ট্রোমাল টিস্যুও বলা হয়। ক্যানসার কোষ সুস্থ স্তন টিস্যু আক্রমণ করে এবং বাহুতে লিম্ফ নোডগুলোতে বিস্তার লাভ করে। স্তনের ক্যানসার হয় যখন কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী জিনে মিউটেশন হয়। এই মিউটেশনের কারণে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে। এসব কোষ সুস্থ কোষগুলোকেও প্রভাবিত করে এবং তাদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা দেয়।
** লক্ষণ

Manual5 Ad Code

* স্তনে চাকা

* স্তনবৃন্ত থেকে রক্তপাত

* স্তনের চামড়ার রঙের পরিবর্তন

* অ্যাক্সিলারি বা বগলে চাকা

Manual2 Ad Code

* উল্টানো স্তনবৃন্ত

* স্তনের আকৃতি বা আকারে হঠাৎ পরিবর্তন

Manual8 Ad Code

* স্তনবৃন্ত বা স্তনের চামড়া খোসার মত হওয়া

* স্তনের রঙ লাল হয়ে যওয়া

* বুকের দুধ ছাড়া স্তনবৃন্ত থেকে অস্বাভাবিক তরল স্রাব নির্গত হওয়া।

* স্তন ক্যান্সারের চিকিৎসা

স্তন ক্যানসারের ধরন, পর্যায়, টিউমারের আকার ও রোগীর সামগ্রিক স্বাস্থ্যের উপর চিকিৎসা নির্ভর করে। সার্জারি স্তন ক্যানসারের চিকিৎসার সাধারণ পদ্ধতি।

* অস্ত্রোপচার

স্তনের টিউমার অপসারণের জন্য অনেক ধরনের অস্ত্রোপচার করা যেতে পারে, যার মধ্যে রয়েছে-

* লাম্পেকটমি : টিউমার এবং আশপাশের কিছু টিস্যু অপসারণ করা হয়।

* মাস্টেকটমি : এক্ষেত্রে পুরো স্তন অপসারণ করা হয়। ডাবল মাস্টেকটমি মানে উভয় স্তন অপসারণ।

* সেন্টিনেল নোড বায়োপসি : স্তনের টিউমার থেকে কয়েকটি লিম্ফ নোড কেটে পরীক্ষার জন্য পাঠানো হয়। যদি ক্যানসারের রিপোর্ট নেগেটিভ হয়, লিম্ফ নোড অপসারণের জন্য কোন অস্ত্রোপচারের প্রয়োজন হয় না।

* অ্যাক্সিলারি লিম্ফ নোড অপারেশন : যদি সেন্টিনেল নোড বায়োপসির সময় অপসারিত লিম্ফ নোডগুলোতে ক্যানসার ধরা পড়ে, চিকিৎসক অতিরিক্ত লিম্ফ নোডগুলো অপসারণ করতে পারেন।

* কনট্রালট্রাল প্রোফিল্যাকটিক মাস্টেকটমি : একটি স্তনে ক্যানসার ধরা পড়লেও কিছু ক্ষেত্রে সুস্থ স্তনও সরিয়ে নেয়া হয়।

* বিকিরণ থেরাপি : এ পদ্ধতিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিকিরণ রশ্মি ক্যানসার কোষগুলোকে লক্ষ্য করে নিষ্ক্রিয় করার মাধ্যমে ধ্বংস করা হয়। এ চিকিৎসায় সাধারণত একটি বড় মেশিন ব্যবহার করা হয়।

* ব্র্যাকিথেরাপি

এ পদ্ধতি শরীরের ভেতর থেকে ক্যানসার অপসারণের জন্য ব্যবহার করা হয়। এতে টিউমারের স্থানের কাছে শরীরের ভেতর অল্প সময়ের জন্য তেজস্ক্রিয় বীজ বসানো হয় এবং এভাবে ক্যানসার কোষ ধ্বংস করা হয়।
* কেমোথেরাপি
এ পদ্ধতিতে ক্যানসার কোষ ধ্বংস করার জন্য নির্দিষ্ট কিছু ওষুধ ব্যবহার করা হয়। এ চিকিৎসা প্রায়ই ক্যানসার অপসারণের জন্য অস্ত্রোপচারের সাথে ব্যবহৃত হয়। ক্যানসার কোষগুলোকে সঙ্কুচিত করার জন্য অস্ত্রোপচারের আগে কেমোথেরাপি করা যেতে পারে, যাতে পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো সহজেই অপসারণ করা যায়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code