চিত্রকর্মের দাম ১.০৮ মিলিয়ন ডলার!

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

লন্ডন অফিস:

Manual3 Ad Code

এআই-ডা নামে বিশ্বের প্রথম আল্ট্রা-রিয়েলিস্টিক মানবিক রোবট শিল্পীর আঁকা শিল্পকর্মটি অবশেষে ১.০৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। লন্ডনের সোথেবির ডিজিটাল আর্ট সেলে এটি নিলামে বিক্রি হয়।

Manual5 Ad Code

চিত্রকর্মটি মূলত ‘এআই গড’ খ্যাত ইংরেজ গণিতবিদ অ্যালান টুরিংয়ের একটি প্রতিকৃতি। যেটির মূল্য বিক্রয়ের আগে যেমনটা অনুমান করা হয়েছিল, তার তুলনায় অনেক বেশি মূল্যে বিক্রি হয়েছে বলে জানা গেছে।
এই শিল্পকর্মটি এআই প্রযুক্তি এবং বিশ্বব্যাপী শিল্প বাজারের মেলবন্ধনকে চিহ্নিত করছে। এ বিষয়ে সোথেবির পক্ষ থেকে বলা হয়, এটি আধুনিক ও সমসাময়িক শিল্প ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।

এ বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রযুক্তির সাহায্যে কথা বলতে সক্ষম রোবট এআই-ডার ভাষ্য, ‘আমার কাজের আসল মূল্য হলো এটি উদীয়মান প্রযুক্তি নিয়ে সংলাপের সূচনা করতে সক্ষম’।

Manual8 Ad Code

এই প্রতিকৃতি দর্শনার্থীদের এআই প্রযুক্তি এবং কম্পিউটিংয়ের ‘ঈশ্বর-সদৃশ’ স্বরূপ এবং তার সঙ্গে উদ্ভূত নৈতিক ও সামাজিক প্রভাবগুলোর বিষয়ে ভাবতে উদ্বুদ্ধ করেছে বলেও উল্লেখ করেছে এআই-ডা।

Manual4 Ad Code

এআই-ডা রোবটটি আধুনিক ও সমসাময়িক শিল্পের বিশেষজ্ঞ এইডান মিলারের উদ্যোগে অক্সফোর্ড ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের দ্বারা তৈরি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code