চিরকুট ছাড়ছেন ইমন, যা বললেন সুমি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ঠিক এক সপ্তাহ আগের কথা। বড় আয়োজনে ২০ বছর পূর্তি উদযাপন করেছে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে (সেন্ট্রাল ফিল্ড) অনুষ্ঠিত হয় ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শীর্ষক কনসার্ট। কিন্তু সেই গুরুত্বপূর্ণ কনসার্টে দেখা যায়নি ব্যান্ডটির অন্যতম সদস্য ইমন চৌধুরীকে।

Manual2 Ad Code

গুঞ্জন জোরালো হয় মূলত তখন থেকেই। যদিও এর আগে থেকেই আলাদাভাবে গান, কনসার্ট করে আসছেন ইমন। কয়েকজন মিউজিশিয়ান ও শিল্পী নিয়ে ‘ইমন চৌধুরী অ্যান্ড টিম’ নামে দলবদ্ধ শো করছেন তিনি। তবে ‘চিরকুট’র দুই দশক পূর্তির বিশেষ আয়োজনে যখন তাকে দেখা যায়নি, তখন অনেকেই আঁচ করে নিয়েছেন ইমন আর চিরকুটে নেই।

Manual3 Ad Code

বিষয়টি নিয়ে ইমন কিংবা ‘চিরকুট’ কারও পক্ষ থেকেই আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। তাই দ্বিধা-সংশয়ে আছেন ভক্তরা।

Manual4 Ad Code

ইমন চৌধুরী খুব একটা মুখ খুললেন না। বরং বল ছেড়ে দিলেন দলনেতা সুমীর কোর্টে। বললেন, ‘এগুলো আসলে সুমী আপু ভালো বলতে পারবেন। একটু ওনাকে কল দিন। উনি যেটা বলবেন, সেটাই। এর বাইরে আমার কিছু বলার নেই। কারণ, তিনি এই ব্যান্ডের প্রধান।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code