চীনের সঙ্গে পাল্লা দিতে সংস্কারের পথে মার্কিন বিমানবাহিনী

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: চীনের সামরিক কাঠামোর সঙ্গে পাল্লা দিতে মার্কিন বিমানবাহিনীকে চাপ দিচ্ছে
পেন্টাগন। ফলে এবার বাহিনীটি বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনতে যাচ্ছে। বিমানবাহিনীর সংস্কার
পরিকল্পনা সঙ্গে সংশ্লিষ্ট ছয় কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাহিনীটি ঘোষণা
করবে যে, নিজেদের তিন ও চার তারকা বিশিষ্ট কমান্ডকে একীভূত এবং যুদ্ধ বিমান ও বোমারু বিমানকে একটি
ইউনিটে একত্রিত করবে। আর এ জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও বাজেট বাড়াচ্ছে তারা। মার্কিন
সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কর্মকর্তারা বলছেন, বাহিনীর লক্ষ্য এর ধীরগতির আমলাতন্ত্রে গতি ফিরিয়ে আনা বা আমলাতন্ত্রকে
পুনরুজ্জীবিত করা এবং চীনের সঙ্গে প্রতিযোগিতায় নতুন মনোযোগ স্থাপন। বিমানবাহিনীকে ঢেলে সাজানোর এ
সংস্কারের মধ্যে রয়েছে, কীভাবে তারা কাজ করবে সেই পরিকল্পনা পুনর্গঠন করা, নতুন উড়োজাহাজের বাজেট
ও নকশা তৈরি করা। এতে প্রতিরক্ষা খাতে বাজেট কিছুটা বাড়বে বা সমান থাকবে।

Manual4 Ad Code

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে এসব পরিকল্পনা নিয়ে কাজ করছেন বিমানবাহিনী বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্ক
কেন্ডাল। পলিটিকোর সঙ্গে কথা বলা সংশ্লিষ্ট ছয়জনের মধ্যে একজন মহাকাশ কর্মকর্তা, তিনজন কংগ্রেস
সহযোগী এবং দুজন বিমানবাহিনীর উপদেষ্টা রয়েছেন। যদিও এখনও বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি, তবে
প্রকল্পটি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code