

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্টারন্যাশনাল ডেস্ক: চীন ও ভারতসহ ব্রিকসের পাঁচ দেশের মধ্যে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও বলেন, চীন ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক প্রতিনিয়ত বাড়ছে। বৃহস্পতিবার ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকসের ১৪তম বার্ষিক সম্মেলনের একদিন আগে এক ব্যবসায়িক ফোরামে এ কথা বলেন তিনি। ওই ফোরামে পুতিন তার দেশের বিরুদ্ধে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞারও কঠোর সমালোচনা করেন। একে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন রুশ প্রেসিডেন্ট।