চীন সম্পর্কে ভুল ধারণা রয়েছে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: চীন সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভুল ধারণা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে| ওইদিন বার্ষিক পার্লামেন্ট সভার ফাঁকে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়াং। এ সময় তিনি বলেন, গত নভেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেন এবং শি জিনপিংয়ের
বৈঠকের পর দুই দেশের মধ্যকার সম্পর্কের কিছুটা অগ্রগতি হলেও চীন সম্পর্কে ভুল ধারণা ধরে রেখেছে যুক্তরাষ্ট্র এবং দেশটি এখনও তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। ন্যাশনাল পিপলস কংগ্রেসে ওয়াং বলেন, ‘এ কথা আমাদের উল্লেখ করতে হবে
যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে ভুল ধারণা পোষণ করে চলেছে এবং যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি। তিনি অভিযোগ করেন, চীনকে দমন করার জন্য নতুন নতুন উপায় বের করে আসছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code