চীন-সৌদির ৩ হাজার কোটি ডলারের চুক্তি, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সৌদি সফরের দ্বিতীয় দিন দুই দেশের মধ্যে ৩৪টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির সম্মিলিত আর্থিক মূল্য ৩ হাজার কোটি ডলারেরও বেশি।

Manual1 Ad Code

বুধবার সৌদির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পরিবেশবান্ধব জ্বালানি, গ্রিন হাইড্রোজেন, সৌর বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, জৈব প্রযুক্তি, যোগাযোগ, পরিবহন, আবাসন, চিকিৎসা, পর্যটনসহ আরও বেশ কয়েকটি খাতে অর্থ বিনিয়োগ করবে চীন।

Manual7 Ad Code

তিন দিনের এক সরকারি সফরে বুধবার সৌদিতে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর এটি জিনপিংয়ের তৃতীয় বিদেশ সফর। সৌদিতে এটি তার দ্বিতীয় সফর। সর্বশেষ ২০১৬ সালে সৌদি গিয়েছিলেন তিনি।

চলতি সফরে সৌদির বাদশাহ সালমান এবং দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ-বৈঠকের সূচি আছে জিনপিংয়ের। তারপর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলসহ অন্যান্য অঞ্চলভুক্ত বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সৌদি সরকারের বিনিয়োগমন্ত্রী খালিদ বিন আবদুল আজিজ আল ফালাহ বার্তাসংস্থা এসপিএকে বলেন, ‘সরকার সৌদির অর্থনীতি পুনর্গঠন ও সংস্কার করতে ভিশন ২০৩০ প্রকল্প নিয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য জ্বালানি তেলের পাশাপাশি দেশের অন্যান্য অর্থনৈতিক খাতকে আরও উৎপাদনশীল ও শক্তিশালী করা।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code