চুনারুঘাটে পাহাড়ি ঢলে ৩০ গ্রাম প্লাবিত পানি বৃদ্ধি অব্যাহত
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual6 Ad Code
.
হবিগঞ্জ প্রতিনিধিঃ দু’দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চুনারুঘাট উপজেলার আহমদাবাদ, দেওরগাছ, পাইকপাড়া, শানখলা ও সাটিয়াজুরী ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ওইসব এলাকার আউশ ফসল ও আমনের বীজতলা। প্লাবিত হয়েছে দুই শতাধিক পরিবার। সড়ক তলিয়ে যাওয়ায় চলাচলেও দেখা দিয়েছে দুর্ভোগ।
জানা গেছে, গত দু’দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের পানি এসে উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত করেছে। খোয়াই করাঙ্গী ও সুতাং নদীর পানি এবং বৃষ্টির পানিতে এসব এলাকা প্লাবিত হয়েছে। এতে অসংখ্য মানুষের বাড়িঘরে পানি উঠায় তারা বেকায়দার পড়েছেন। বিশেষ করে সুতাং ও করাঙ্গী নদীর পানি সহজেই ভাসিতে দেয় তার তীরবর্তী গ্রাম ও ফসলী জমি।
শানখলা ইউনিয়নের এক বাসিন্দা বাংলা নিউজ কে বলেন, ‘মাত্র ৩/৪ ঘন্টা টানা পাহাড়ি ঢল ও বৃষ্টি হলেই আমাদের গ্রামের রাস্তাতে পানি উঠে যায়। এটি সমাধানের অনেক চেষ্টা করা হলেও কোন সমাধান হচ্ছে না। মূলত আমাদের গ্রামের পাশ দিয়ে সুতাং নদী ও ফুলঝুরি ছড়া বয়ে গেছে। এই ছড়া দিয়ে পাহাড়ের পানি আর বাঁধহীন সুতাং নদীর পানি খুব দ্রুত আমাদের আশেপাশে ছড়িয়ে পরে।
এ বিষয়ে আব্দুর রশিদ মাষ্টার বলেন, আমার ইউনিয়নের ১৫/১৬টি গ্রামের ফসল পানির নিচে রয়েছে। দুদফা বন্যায় অনেকের আউশ ফসল নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, করাঙ্গী নদীর পাড় বাঁধ এবং নদী খনন না করলে প্রতি বছরই কৃষকের কান্না শুনতে হবে।