চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল এর মাল্টা বাগান পরিদর্শন।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ একটি স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগনোর তাগিদ থেকেই প্রায় ৬ বিঘা জমি নিয়ে এন হক এগ্রিকালচার ফার্ম এর যাত্রা শুরু করেন চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল নিজ গ্রাম বাগবাড়িতে। উন্নত জাতের (বারি- ১) মাল্টা, সাতকড়া, পেপে, নাগামরিচ, জাম্বুরা, ডালিম, সহ বিভিন্ন জাতের ফলের। এই কাজে তাকে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরা।

Manual8 Ad Code

আজ (১২ মে) বাগান পরিদর্শন করেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব ফজলুল কাদির, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ নুরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা নির্বাহি অফিসার সত্যজিত রায় দাস, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন পাল, পৌর মেয়র নাজিম উদ্দিন।

Manual6 Ad Code

বিভাগীয় কমিশনার পরিদর্শন শেষে বলেন, আমাদের দেশে শতশত একর মূল্যবান অনাবাদি জমি পরে থাকে। আপনারা পরিবারের সদস্যরা মিলে যে উদ্যোগ গ্রহণ করেছেন অবশ্যই তরুণদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমান সরকারও যাচ্ছে কোন জমি যেন খালি না পরে থাকে। সরকারের কৃষি বিভাগ সবসময় সহযোগিতা করবে। আপনারা সফল হলে আশেপাশের মানুষ স্পৃহা পাবে।

উদ্যোক্তা শহিদুল ইসলাম রিপন বলেন, শুধু ব্যবসায়িক মনোভাব থেকে আমরা এই উদ্যােগ গ্রহণ করেনি, আমরা চাই আমাদের চুনারুঘাট উপজেলাসহ আশেপাশের মানুষের জন্য ভেজাল মুক্ত খাবারের ব্যবস্থা করতে। আমরা সফল হলে অবশ্যই আশেপাশের শিক্ষিত তরুণদেরকে উদ্বুদ্ধ করবো এবং আন্তরিক ভাবে সহযোগিতা করবো।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code