চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইউনাইটেড আরব আমিরাত প্রবাসীদের সামাজিক সংগঠন “চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদ” এর পক্ষ থেকে আজ ( ১৪ মে ) সকাল ১১ টায় উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যবিত্ত, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত ৭০০ টি পরিবারের মাঝে চাউল, পেঁয়াজ, তেল, আলু, ডাল পৌঁছে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ৯ কেজি করে খাদ্যসামগ্রী ছিলো। উক্ত বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্ভোদন করবেন মিডিয়া ব্যক্তিত্ব ও গণমানুষের যোদ্ধা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ব্যারিস্টার সুমন বলেন, করোনা ভাইরাস এর কারণে সারা পৃথিবীর মানুষ ঘরবন্দি ও আতংকে জীবনযপন করছেন। যে প্রবাসীরা আজ এই উদ্যােগ গ্রহণ করেছেন, উনারাও বিপদে থেকেও একত্রিত হয়ে জন্মস্থানে মানুষের পাশে দাড়িয়েছেন। যারা উদার মনমানসিকতা নিয়ে দুঃসময়ে মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল।

Manual6 Ad Code

পরিষদের সভাপতি ডুবাই প্রবাসী আব্বাসউদ্দীন মুঠোফোনে জানান, করোনা ভাইরাস পৃথিবীব্যপী ছড়িয়ে পড়ায় জনমনে আতংক সৃষ্টি করেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার ঘোষিত লক ডাউন থাকায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের কথা বিবেচনা করে আমাদের পরিষদ এর পক্ষ থেকে চুনারুঘাটবাসীর পাশে দাঁড়ানোর প্রচেষ্টা মাত্র। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

Manual5 Ad Code

পরিষদের সাধারণ সম্পাদক প্রবাসী হারুনুর রশীদ রঙ্গু মুঠোফোনে জানান, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষ কর্মহীন হয়ে পরেছে, তাই তাদের ঘরে খাবারের সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসনে আমরাও সরকারের পাশাপাশি সাংগঠনিক ভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ থেকে যারা আমাদের কে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Manual7 Ad Code

আরব আমিরাত প্রবাসী সমাজকর্মী ও সংগঠক তৈয়ব আলী তালুকদার মুঠোফোনে জানান, শুধু বর্তমান পরিস্থিতিতে নয়, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বেশকিছু উদ্যােগ গ্রহণ করতে যাচ্ছি। যেমন – শিক্ষা বৃত্তি প্রদান, বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য সেবা প্রদান, অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা করা, অনাথ, ছিন্নমূল ও পথশিশুদের পূর্ণবাসন সহ বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছি। সমাজ ব্যবস্থা পরিবর্তনে আমরা সরকারের পাশাপাশি কাজ করে যাব নিয়মিত ভাবে।

সমাজকর্মী প্রবাসী মাসুক মিয়া বলেন, এই দূর্যোগে আমি শুধু এই সংগঠনের মাধ্যমে নয়, বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে চুনারুঘাটবাসীর পাশে থাকার চেষ্টা করছি। যাদিও আমি জীবনের প্রয়োজনে প্রবাসে বসবাস করছি, আমার মন আত্মা দেশবাসীর হৃদয়ে লেপটে আছে।
মোশাহিদ আহমেদ, ফারুক মিয়া সহ বেশকয়জন নেত্রীবৃন্দ এই মহতী কাজে প্রবাস থেকে সংপৃক্ত ছিলেন।

Manual8 Ad Code

সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজকর্মী মনসুর আহমেদ। তার সাথে সহযোগিতা করবেন শেখ শফিকুল ইসলাম সুফিয়ান, মনোমাঝি জহির মিয়া, মহসীন আহমেদ, কবি এস এম মিজান, শিক্ষক বশীর আহমেদ সোহাগ হক, রায়হান আহমেদ প্রমুখ।

সার্বিক নির্দেশনায় ছিলেন কিংবদন্তি যুবনেতা কে এম আনোয়ার হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code