চুনারুঘাট ফ্রেন্ডস ক্লাবের উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ১৩৫ টি পরিবারের মাঝে আজ (১৫ মে) ফ্রেন্ডস ক্লাবের উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবার কে তেল, ডাল, চিনি, সেমাই, সাবান, পিয়াজ,লবন প্রদান করা হয় ।

Manual8 Ad Code

ক্লাবের সভাপতি শরিফুর রহমান জার্নেল জানান, ছোট বেলা থেকে ক্লাব সংগঠন করি মূলত মানুষের কল্যাণের জন্য। এখন সারা পৃথিবীসহ বাংলাদেশে সংকট তৈরি হয়েছে করোনা ভাইরাসের কারণে। আমি মনে করি এই দুঃসময়ে মানুষের পাশে থাকা মানুষের দায়িত্ব। তাই আমাদের সংগঠনের সকল সদস্য মিলে ছোট ছোট পরিসরে প্রায় ২ মাস যাবত মানবিক কাজ করে যাচ্ছি। দুই যুগেরও পুরাতন সংগঠন ফ্রেন্ডস ক্লাব ঐক্যবদ্ধ ভাবে সমাজ বিনির্মানে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সবুজ, সদস্য জুয়েল আহমেদ, গাজিউর রহমান রাসেল, সোহান, টিপু, রুমেল, হেলাল, এম আলী, ফরিদ, রুপন, সুমন, আল আমীন, রুবেল, লিটন, কাজল, শ্যামল প্রমুখ।

 

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

Sybd

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code