চ্যাটজিপিটি:প্রযুক্তি দুনিয়ায় ‘নতুন প্রযুক্তি’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: প্রযুক্তি শিল্পে নিত্য নতুন আবিষ্কারের ধারাবাহিকতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকছে গুগল, মাইক্রোসফট, মেটার মতো টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি প্রযুক্তি জগতে চ্যাটবটের আবির্ভাব অভাবনীয় পরিবর্তন নিয়ে আসছে। এরইমধ্যে ২০২২ সালের নভেম্বরে ওপেনএআই নামের যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি চ্যাটবট চালু করেছে। এই এআই বট ইতোমধ্যে নেট দুনিয়ায় তুমুল ঝড় তুলেছে।

Manual3 Ad Code

বর্তমানে পৃথিবীর বহুল জনপ্রিয় চ্যাটবট হিসেবে চ্যাটজিপিটিকে আখ্যায়িত করা যায়। জনসাধারণের ব্যবহারের জন্য ২০২২ সালের ডিসেম্বরে এটি উন্মুক্ত করা হয়। হালে প্রতি মাসে প্রায় ৫৭ মিলিয়ন ব্যবহারকারী এটি ব্যবহার করছেন বলে জানা গেছে। রয়টার্সে প্রকাশিত সংবাদ অনুযায়ী, জানুয়ারিতে ১০০ মিলিয়ন গ্রাহক অতিক্রম করেছে চ্যাটজিপিটি। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুততম অর্জন বলে মন্তব্য করেছেন ইউবিএস অ্যানালিস্টৈ লয়েড ওয়ালমসলে। অপরদিকে, সমপরিমাণ গ্রাহক পেতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের প্রায় ৯ মাস সময় লেগে যায়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code