ছবি পাঠাতে শুরু করেছে পারসেভিয়ারেন্স

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ নাসার রোভার পারসেভিয়ারেন্স মঙ্গলের মাটি ছুঁয়েছে। ইতিমধ্যেই মঙ্গলগ্রহের ছবি পাঠাতে শুরু করেছে রোভার। মঙ্গলগ্রহে গভীর এক গর্তে নেমেছে রোবট। কয়েকশো কোটি বছর আগে মঙ্গলগ্রহে হ্রদে প্রাণের অস্তিত্ব ছিল বলে ধারণা বিজ্ঞানীদের। এবারের মঙ্গলাভিযানের প্রধান লক্ষ্যই হল লাল গ্রহে প্রাণের সন্ধান খুঁজে বের করা।

Manual6 Ad Code

 

ছয় চাকার পারসেভিয়ারেন্স আগামী দু’বছর মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহের কাজ করবে। মঙ্গলের বিভিন্ন প্রান্তে প্রাণের সন্ধান চালাবে এই মহাকাশযানটি। অতীতেও মঙ্গলে অণুজীবের অস্তিত্ব ছিল কিনা তার সন্ধান চালাবে নাশার পাঠানো এই রোভার।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code