ছাতকের মাষ্টার আবুল খয়ের আর নেই ——– ছাতক বহুমুখী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সরকারি উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতকের জনপ্রিয় শিক্ষক, মাষ্টার আবুল খয়ের (খয়ের স্যার) আার নেই। শুক্রবার ১মে বিকেল ৪.৫০টায় সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে ডাঃ ফররুখ নাজ ফেরদৌসী লাভনী।গত কয়েকদিন যাবত কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।জীবদ্দশায় মাষ্টার আবুল খয়ের দোয়ারা বাজারের নরসিংপুর উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন, বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা,মসজিদ প্রতিষ্ঠা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। সদা হাস্যজ্জোল জনপ্রিয় এ শিক্ষকের মৃত্যুতে নিজ বাড়ি ছাতকের মাধবপুর এলাকা সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code