ছাদ বাগানে কৃষি ঋণ দেবে ব্যাংক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: চলতি ২০২৩-২৪ অর্থবছরে কৃষকদের ঋণ দেওয়ার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। রবিবার (৬ আগস্ট) নতুন অর্থবছরের জন্য ‘কৃষি ও পল্লি ঋণ নীতিমালা’ এবং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগ। এতে নতুন কৃষকদের অগ্রাধিকার দিয়ে ঋণ বিতরণ করতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, এখন থেকে ছাদ বাগান করলে সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষি ঋণ পাবেন গ্রাহকরা।

Manual8 Ad Code

এ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান। ঘোষিত কৃষিঋণ নীতিমালায় বলা হয়, ভবনের ছাদে বিভিন্ন ধরনের কৃষিকাজ করা একটি নতুন ধারণা, বর্তমানে শহরাঞ্চলে যা বাড়ছে। মূলত বাড়ির ছাদে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফুল, ফল ও শাকসবজির যে বাগান গড়ে তোলা হয় তা ছাদ বাগান হিসেবে পরিচিত। আর যাদের চাষের জন্য পর্যাপ্ত জমি নেই, কিন্তু নিজ হাতে কৃষিকাজ করতে ইচ্ছুক, তাদের জন্য ছাদকৃষি একটি উত্তম বিকল্প ব্যবস্থা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code