ছুটির দিনেও ধরলেন ডাকাত ধরলেন স্পেনের পুলিশ কর্মকর্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ স্পেনের বার্সেলোনায় একটি সুপারমার্কেটে ঘটছিল ডাকাতির ঘটনা। ওই সময় কেনাকাটা করতে মার্কেটের ভেতরে প্রবেশ করেন এক পুলিশ কর্মকর্তা। সাপ্তাহিক ছুটিতে সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু একজনকে ডাকাত বলে সন্দেহ হলে ধরে ফেলেন ওই পুলিশ কর্মকর্তা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়, কৌশলে সন্দেহজনক ওই ব্যক্তির হাতে থাকা ছুরিও উদ্ধার করেন ওই পুলিশ কর্মকর্তা। ডাকাত ধরার পুলিশের সেই নাটকিয় দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Manual7 Ad Code

কাতালান পুলিশ উত্তর-পূর্ব স্পেনের বার্সেলোনার আশেপাশে কাতালোনিয়া অঞ্চলের টহলে থাকেন। তাদের টুইটার অ্যাকাউন্টে স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটনার একটি ভিডিও টুইট করা হয়েছে।

Manual2 Ad Code

ভাইরাল হওয়া ওই ভিডিওটি মূলত সিসিটিভি ফুটেজে। এতে দেখা যায় যে, পুলিশের ওই কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে পেছন থেকে ধরে ফেলেন। তাকে জোর করে মেঝেতে ঠেসে ধরেন এবং তার ডান হাত থেকে একটি ছুরি উদ্ধার করেন।

Manual5 Ad Code

স্পেন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজন ওই ডাকাতের বয়স ৪৭ বছর। এর আগেও তিনি একই ধরনের অপরাধ করেছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, ওই ডাকাতির ঘটনায় কেউ হতাহত হননি। এছাড়া কর্মকর্তা পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করছেন বলেও নিশ্চিত করেছে কাতালান পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code