নিউইয়র্কে জমকালো ঢালিউড অ্যাওয়ার্ডস

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কে উৎসব আমেজে অনুষ্ঠিত হলো ২২ তম ফিল্ম এন্ড মিউজিক ঢালিউড অ্যাওয়ার্ড। শো টাইম মিউজিকের আলমগীর খান আয়োজিত ও গোল্ডেন এজ হোম কেয়ার নিবেদিত ঢালিউডের এই অনুষ্ঠান উপভোগ করতে জমায়েত হয়েছিলেন হাজারো প্রবাসী বাংলাদেশি। ৩০ জুন জ্যামাইকার আমাজোরা হলে রাত ৯টা নাগাদ অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে। এতে ছিল অ্যাওয়ার্ড বিতরণ, গান, গল্প ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন দিনাত জাহান মুন্নি এবং আলমগীর খান আলম। অ্যাওয়ার্ড নেওয়ার পাশাপাশি শিল্পীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এতে বাংলাদেশ থেকে আগত ১৫ জন অভিনয় ও সংগীত শিল্পী অংশ নেন।
হল ভর্তি দর্শকদের উপস্থিতিেিত ঢালিউড অ্যাওয়ার্ডের টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ প্রবাসে বাংলাদেশি সংস্কুতি ও কমিউনিটি বিকাশে যেকোন ধরনের সহযোগিতার কথা ঘোষণা দেন। তিনি বলেন. আলমগীর খান আলম গত ২১টি বছর ধরে এ অনুষ্ঠান করে আসছে। প্রবাসে সংগীত ও সংস্কৃতি বিকাশে তার অবদান অনস্বীকার্য। প্রতি বছর সামারে প্রবাসীরা এ অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন। এবারের এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত।

Manual7 Ad Code

বৃষ্টি ও ঝড়ো হাওয়াকে উপেক্ষা করে অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলমগীর খান আলম কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগত শিল্পীদের মধ্যে ছিলেন তাহসান, আতিয়া আনিসা, কমেডিয়ান নজরুল ইসলাম, মেহজাবিন চৌধুরী, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, মন্দিরা চৌধুরী, শাকিব খান ও চঞ্চল চৌধুরী। যুক্তরাষ্ট্রে প্রবাসী শক্তিমান অভিনেতা আহমেদ শরীফের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের প্রশংসা পায়। এত অধিক সংখ্যক শিল্পীদের নিয়ে কোন অনুষ্ঠান শো টাইম মিউজিকের আলমগীর খান আলম ছাড়া অন্য কেউ এ যাবৎ উপহার দিতে পারেননি। এ প্রসঙ্গে আলমগীর খান আলম বলেন, আমার জীবনের অন্যতম সেরা ও বড় কাজ হচ্ছে প্রতিবছর ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজন করা। অনেক প্রতিকূলতার মধ্যেও তা অব্যাহত রেখেছি। প্রবাসের স্পন্সরদের ভালোবাসা ও সহায়তা ছাড়া ২১ বছর ধরে এ ধরনের অনুষ্ঠান করা সম্ভব ছিল না। আমি দর্শক ও স্পন্সরদের কাছে এ জন্য কৃতজ্ঞ। অনুষ্ঠানে আগত শিল্পীদের প্রত্যেকেই আলমগীর খান আলমের ভূয়সী প্রসংশা করেন। তারা বলেন, এটা আলমগীর খান আলমের পক্ষেই সম্ভব। তিনিই প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরতে অক্লান্ত পরিশ্রম করছেন। জাতীয়ভাবে তার এই অবদানের মূল্যায়ন হওয়া উচিৎ।

Manual5 Ad Code

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় অভিনেতা আহমেদ শরীফকে। শুভেচ্ছা বক্তব্যের এক পর্যায়ে তিনি তার একটি সিনেমার ডায়ালগ দিয়েছেন। তিনি বলেছেন, প্রবাসের জীবন অনেক কষ্টের। বাংলাদেশে থাকাবস্থায় এ কষ্ট টের পাওয়া যায় না। আমরা প্রবাসীরা বাংলাদেশকে খুবই ভালোবাসি। দেশ ছাড়তে হয় নানাবিধ কারনে। অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে প্রশ্ন করা হয়, আপনি কি জীবনে চুরি করেছেন? উত্তরে বললেন, দর্শকদের মন চুরি করেছি। তারপর একটি গানের কয়েকটি লাইন পরিবেশন করেন। অনুষ্ঠানে তাহসান এবং লায়লার গান সবাইকে মুগ্ধ করেছে। বিশেষ করে তাহসান তো তরুণ প্রজন্মকে নাচিয়ে ছাড়েন। তাহসান ও ফারিনের দ্বৈত কন্ঠে অনুষ্ঠানের শেষ গান দর্শকরা অনেকদিন মনে রাখবে। মধ্যরাত অবধি প্রাসীরা এ অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে আলমগীর খান আলমকে সহায়তা করেন লায়ন জেএফএম রাসেল ও আব্দুর রশীদ বাবু।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, সেরা গায়ক তাহসান, সেরা গায়িকা আতিয়া আনিসা, সেরা কৌতুকাভিনেতা নজরুল ইসলাম, সেরা টিভি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, ওয়েব সিরিজ তাসনিয়া ফারিণ, ওয়েব চলচ্চিত্র নিখোঁজ, সেরা টিভি অভিনেত্রী পপুলার ক্যাটাগরি তানজিন তিশা, মন্দিরা চৌধুরী, সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান (প্রিয়তমা), অভিনেত্রী তমা মির্জা (সুড়ঙ্গ), সেরা পরিচালক রায়হান রাফি (সুড়ঙ্গ), হিমেল আশ্রাফ (প্রিয়তমা), সেরা টিভি অভিনেতা চঞ্চল চৌধুরী, রাইজিং সিংগার অ্যাওয়ার্ড (নর্থ আমেরিকা) নিপা জামান, মোস্তফা অনিক রাজ, সেরা সংগীত শিল্পী রানো নেওয়াজ, লোকসংগীত বিন্দু কনা, সুলতানা লায়লা, স্পেশাল অ্যাওয়ার্ড দর্শনা বনিক, অভিনেতা জায়েদ খান, এন্টারটেইনার শাহ নেওয়াজ, এন্টারপ্রেনিয়র নাসির সবুজ ও প্রিসিলা।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, শো-টাইমের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, খলিল বিরিয়ানির প্রেসিডেন্ট খলিলুর রহমান, আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট আকাশ রহমান, এন মজুমদার, রিভাটেলের সিইও রুহিন হোসেন, গ্রিই ম্যাকানিক্যালের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী লিটন, কাজী লিটন, বেলাল চৌধুরী, ও উৎসব ডট কমের রায়হান জামান।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, শাহ জে চৌধুরী, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, হাসান জিলানী, ইশতিয়াক রুমি, আব্দুর রশিদ বাবু, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক প্রমুখ। উল্লেখ্য, এ বছরের ঢালিউডের পরবর্তী অনুষ্ঠান আগামী ১৩ জুলাই বাফেলোতে অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code