

অসহায় দরিদ্র মানুষদের সাহায্যার্থে কাজ করে যাওয়া সংগঠন জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্ট বার্মিংহাম,মিডল্যান্ডস,ইউকে‘র এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২০ জুন বার্মিংহামের স্মলহীথের এমটি ক্যাটারিং-এ এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্টের সভাপতি শাহ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চুনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা কবির উদ্দিন,সৈয়দ জমশেদ আলী,আবু হাইদার চৌধুরী সুইট,আওলাদ হোসেন,মিসবাউর রহমান,আছকির উদ্দিন দুলু,আশিক মিয়া,নুরুজ জামান,আবু ছুরত,পাপ্পু চৌধুরী,আব্দুল গনি, তেরা মিয়া,রহমত আলী,সেলিম,আব্দুল মতিন প্রমুখ।