জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সতর্ক থাকার জন্য আনসার ও ভিডিপি সদস্যসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর ৩৯তম জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। দেশের বৃহত্তম বাহিনীর অংশ হিসেবে আমাদের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে আপনাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। আপনাদের সর্বোচ্চ সততা, সাহস ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ পূর্বশর্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই পরিবেশ বজায় রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রধানমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ হাজার ১৮৩টি ভোট কেন্দ্রে পাঁচ লাখ আনসার ভিডিপি সদস্য জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের সময় পাঁচজন আনসার সদস্য জীবন দিয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে আনসার ও ভিডিপির একটি চৌকস দলের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর আগে প্রধানমন্ত্রী একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ তাকে স্বাগত জানান।

কুচকাওয়াজের পর কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে আনসার সদস্যদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল ওহাব মিয়া, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর প্রমুখ। এ ছাড়া তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন দেশের কূটনীতিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

দেশ ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ‘একটি বাড়ি-একটি খামার’ কর্মসূচি গ্রহণ করেছে, যাতে গ্রামীণ মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে ওঠে এবং কোনো জমি অনাবাদি না থাকে। আনসার ও ভিডিপি সদস্যদের এই খাতে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূচির পুনঃনামকরণ করা হয়েছে ‘আমার বাড়ি-আমার খামার’।

তিনি বলেন, যেহেতু এ বিষয়ে আপনাদের প্রশিক্ষণ আছে, সেজন্য এই প্রকল্পে আপনারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনারা যেন এর মাধ্যমে অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারেন, সেজন্য আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনাদের সঙ্গে কাজ করতে বলেছি।

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সফলতা ধরে রাখার জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ক্রমেই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ তার সরকার বিভিন্ন বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের আরও উন্নতি করতে চাই, এজন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জরুরি ও সংকটময় মুহূর্তে তারা তাদের কাজের দক্ষতা ও সফলতা দেখিয়েছে। তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন জাতীয় এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আপনারা আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্ব্বোচ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code