জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি: বাইডেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: চমক দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হত্তয়া বাইডেন বলেছেন, জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি । ট্রাম্পের নির্বাচন বানচালের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট ভোটের ফল ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে আইনের শাসন, সংবিধান ও জনগণের ইচ্ছার জয় হয়েছে। ইলেক্টোরাল ভোটের আগে নির্বাচনের ফল বানচাল করতে সর্বাত্মক চেষ্টা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির অভিযোগ তুলে ট্রাম্পের পক্ষে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল চার রাজ্যের ২০ লাখ ভোট বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। ট্রাম্পের পক্ষ নিয়ে ওই মামলার নথিতে স্বাক্ষর করেছিলেন রিপাবলিকান পার্টির ১০০ জন আইনপ্রণেতা। বাইডেনের জয় ছিনিয়ে নিতে এটি ছিল ট্রাম্পের শেষ চেষ্টা। তবে সর্বোচ্চ আদালত গত শুক্রবার মামলাটি খারিজ করে দেন। ফলে ট্রাম্পের সর্বশেষ চেষ্টাও ব্যর্থ হয়। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদেরা ক্ষমতা গ্রহণ করেন না। জনগণ রাজনীতিবিদদের ক্ষমতা গ্রহণের অনুমোদন দেন। জনগণ ভোট দিয়েছে। প্রতিষ্ঠানের প্রতি আমাদের আস্থা অবিচল রয়েছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা অটুট রয়েছে। সুপ্রিম কোর্ট ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার প্রয়াস প্রতিহত করেছেন। এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার। ইতিহাসে বার বার আমরা এটাই করেছি। এখন সময় একত্রিত হওয়ার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code