জনসনের টিকার প্রায় সাড়ে ৩ লাখ ডোজ উপহার যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: করোনা মোকাবিলায় বাংলাদেশকে জনসন অ্যান্ড জনসনের টিকার আরও তিন লাখ ৪২ হাজার ৪০০টি ডোজ উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্রের উপহার দেওয়া জনসন অ্যান্ড জনসনের টিকার দ্বিতীয় চালান। যুক্তরাষ্ট্রের সরকারি সাহায্য সংস্থা ইউএসএইড তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জনসন অ্যান্ড জনসনের তিন লাখ ৪২ হাজার ৪০০ ডোজ টিকা দিয়েছে। টিকাগুলো আজই ঢাকায় পৌঁছাবে। এ নিয়ে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ ৩৯ মিলিয়ন ছাড়িয়েছে।
আরও কয়েক লাখ টিকা বাংলাদেশে আসার পথে রয়েছে বলেও জানিয়েছে ইউএসএইড। গত ২০ জানুয়ারি বাংলাদেশকে প্রথম জনসন অ্যান্ড জনসনের টিকার তিন লাখ ৩৭ হাজার ৩৫০টি ডোজ উপহার দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code