জনসন অ্যান্ড জনসনের টিকার স্থগিতাদেশ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ ১১ দিন স্থগিত রাখার পর জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) টিকা ব্যবহার ফের শুরু করার অনুমতি দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উদ্ভাবিত এক ডোজের এই টিকা ব্যবহারের পর কিছু রোগীর ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঘটনার পর এর প্রয়োগ স্থগিত করা হয়।

Manual8 Ad Code

একই কারণে ইউরোপেও এই টিকার প্রয়োগ বন্ধ রাখা হয়েছিল, যা এ সপ্তাহে প্রত্যাহার করা হয়।

Manual6 Ad Code

ফেব্রুয়ারিতে আনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ মানুষকে জেঅ্যান্ডজের টিকা দেওয়া হয়, যার মধ্যে ১৫ জনের ক্ষেত্রে ‘বিপদজনক মাত্রায়’ রক্ত জমাট বাঁধার প্রমাণ মেলে। এদের সবাই নারী এবং বেশিরভাগের বয়স ৫০ বছরের কম। তিন জন মারা গেছে এবং সাত জন এখনও হাসপাতালে ভর্তি।

Manual4 Ad Code

এই তথ্য উপাত্ত তুলে ধরার সময় শুক্রবার সিডিসির কর্মকর্তারা জানান, পুরুষ টিকাগ্রহীতার দেহে রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনাও তারা পর্যবেক্ষণে রেখেছেন।

Manual4 Ad Code

সিডিসি এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্রুত সিডিসির পরামর্শক প্যানেলের সুপারিশ বাস্তবায়ন করে এবং জেঅ্যান্ডজের টিকার ব্যবহার আবার শুরু করার অনুমতি দেয়। সিডিসির পরামর্শক প্যানেলে ১০-৪ ভোটে এই পুনর্ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এই সিদ্ধান্তের ফলে জেঅ্যান্ডজের নেদারল্যান্ডসের কারখানা থেকে আনা এক কোটি ডোজ টিকা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে প্রয়োগ করার কাজ শুরু করা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code