জবাব দিলেন জেসিয়া

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার কাছে ভোট চেয়ে রীতিমতো বিপাকে আছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। কারণ তার পোশাক। সুইমস্যুট পরা জেসিয়াকে দেখে নেটিজেনরা রীতিমতো তুলোধুনো করছেন।

Manual3 Ad Code

১৪ অক্টোবর মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ হয় জেসিয়াসহ বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সুইমস্যুট ছবি। যেখান থেকে সেরা ২০ জনকে বাছাই করা হবে দর্শক ভোটে। সেই ভোট চাইলেন জেসিয়া নিজেও, তার সোশ্যাল হ্যান্ডেলে। মূলত এরপর থেকেই তার ও পোশাকের সমালোচনা শুরু হয় সোশ্যাল হ্যান্ডেলে। অবশ্য তার পক্ষেও কম লোক দাঁড়ায়নি। এমনকি পিয়া জান্নাতুলসহ অনেক তারকাও জেসিয়ার এই সাহসী অংশগ্রহণে পাশে দাঁড়িয়েছেন, চেয়েছেন ভোট।
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন জেসিয়া ইসলাম। তারপর নানা ঘটনায় অনেকবারই আলোচনায় এসেছেন তিনি। এর মধ্যে প্রেম-ব্রেকআপ, অভিনয়-মডেলিং; সবই করেছেন সমান তালে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code