জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: দেশের আকাশে কোথাও জমাদিউস সানি মাসের চাঁদ দৃশ্যমান হয়নি। এ কারণে আগামীকাল ২৫ ডিসেম্বর রবিবার রবিউল জমাদিউল আওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২৬ ডিসেম্বর পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Manual7 Ad Code

আজ শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।

Manual7 Ad Code

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ শনিবার (২৪ ডিসেম্বর) কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামীকাল ২৫ ডিসেম্বর রবিবার রবিউল জমাদিউল আওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২৬ ডিমেম্বর পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code