জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুই সপ্তাহের আবহাওয়া পূর্বাভাস দেবে জাপান

লেখক: Rumie
প্রকাশ: ২২ ঘন্টা আগে
epaselect epa13101942 Residents observe huge waves brought by Typhoon Bavi in Hualien city, Taiwan, 10 July 2026. The Central Weather Administration (CWA) issued a land warning at 5:30 a.m. on Friday for Typhoon Bavi. The storm is moving northwest at 25 kilometres per hour and is expected to hit Taiwan hardest between Friday evening and Saturday. EPA/RITCHIE B. TONGO

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: চরম আবহাওয়ার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে জাপানের আবহাওয়া সংস্থা সাত দিনের পরিবর্তে দুই সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার পরিকল্পনা করছে। সংস্থাটি বুধবার এ কথা জানায়।বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের অন্যান্য দেশের মতো জাপানেও মানবসৃষ্ট প্রভাবে জলবায়ু পরিবর্তনের কারণে বিপজ্জনক আবহাওয়ার ঘটনা বাড়ছে। একই সঙ্গে এসব ঘটনার তীব্রতাও বাড়ছে।

Manual6 Ad Code

গত বছর জাপানে রেকর্ড পরিমাণ উষ্ণ গ্রীষ্ম ছিল। চলতি মাসে চিবা অঞ্চলে প্রবল বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।বর্তমানে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) পরবর্তী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস দেয়। তবে জেএমএ’র উদ্যোগে তৈরি একটি বিশেষজ্ঞ প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে অগ্রগতির ফলে দুই সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব এবং তা করা প্রয়োজন।

Manual4 Ad Code

জেএমএ’র কর্মকর্তা মাসায়ুকি কিয়োদা এএফপিকে বলেন, ‘সতর্কতাসহ দীর্ঘ সময়ের আবহাওয়া পূর্বাভাস সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন দেখা দেওয়া চরম আবহাওয়ার জন্য আরও ভালো প্রস্তুতি নিতে সহায়তা করবে। বৈশ্বিক উষ্ণায়নের কারণেই এসব ঘটনা ঘটছে।’

Manual6 Ad Code

সংস্থাটির অস্বাভাবিক আবহাওয়া বিশ্লেষণের দায়িত্বে থাকা কিয়োদা বলেন, ‘আমরা যেমন শুনেছি, তুষার সরাতে প্রয়োজনীয় জনবল জোগাড় করতে দুই সপ্তাহ সময় লাগে। দ্রুত লোকজন জড়ো করে তুষার পরিষ্কার করা যায় না।’জেএমএ আশা করছে, ২০৩০ সাল থেকে এই পরিবর্তন কার্যকর হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code