জাতিসংঘের প্রতিবেদন: গাজায় দারিদ্র্যসীমার নিচে লাখ লাখ ফিলিস্তিনি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্বিষহ হয়ে পড়ছে সাধারণ মানুষের জীবন। ১০ বছরেরও বেশি সময় ধরে দখলদার বাহিনীর অবরোধে অঞ্চলটির আর্থিক ক্ষতির পরিমাণ ১৬ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় এক লাখ ৩৫ হাজার কোটি টাকারও বেশি। দারিদ্র্যসীমার নিচে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে সেখানকার ১০ লাখেরও বেশি মানুষ। এমনটাই উঠে এসেছে বুধবার প্রকাশিত জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএনসিটিএডি)। অন্যায্য এই অবরোধের ফলে গাজার অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছে। দারিদ্রসীমার নিচে দিনাতিপাত করছে অন্তত ৫৬ শতাংশ মানুষ। অবরোধ অব্যাহত থাকলে এ পরিস্থিতির আরও অবনতি ঘটবে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, গাজাবাসীর প্রাত্যহিক জীবনযাপনকে বিপর্যস্ত করে তুলতে দখলদার বাহিনী আগ্রাসী নীতির আশ্রয় নিয়েছে। তারা ফিলিস্তিন ইস্যুতে বিদ্যমান আন্তর্জাতিক ও আঞ্চলিক নীরবতার সুযোগ নিচ্ছে। ২০০৭ সাল থেকেই গাজা উপত্যকা অবরোধ করে রেখেছে দখলদার বাহিনী। বাইরের দুনিয়া থেকে অঞ্চলটিকে বিচ্ছিন্ন করে ফেলে নিয়মিত সেখানে তাণ্ডব চালিয়ে আসছে ইসরায়েল। ধরপাকড় আর বিমান হামলা যেন সেখানে নৈমিত্তিক ঘটনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code