জাতিসংঘে রাশিয়ার নিন্দা, অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আক্রমণের এক বছর। ইউক্রেন থেকে মস্কোর সেনা প্রত্যাহার এবং যুদ্ধ শেষ করার দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। এতে বেশির ভাগ ভোট পড়ে যুদ্ধের বিপক্ষে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে বসে সদস্য রাষ্ট্রগুলো। যুদ্ধ বন্ধ, ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহার, ইউক্রেনের ভূমি ফিরিয়ে দেওয়াসহ বেশি কিছু বিষয়ে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট হয়। সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১টি দেশ। ভোট দেওয়া থেকে বিরত থাকে ৩২ দেশ। বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ সাত দেশ।

Manual8 Ad Code

‘ইউএন চার্টার প্রিন্সিপ্যাল আনডারলাইয়িং এ কমপ্রিহেন্সিভ, জাস্ট অ্যান্ড লাস্টিং পিস ইন ইউক্রেন’ শীর্ষক ওই রেজুলেশনে বিভিন্ন দেশ দুইদিনব্যাপী তাদের মতামত তুলে ধরে। রেজুলেশনের খসড়ায় দুটি সংশোধনী প্রস্তাব ভোটে দেওয়া হলে বেশিরভাগ এর বিপক্ষে ভোট দেয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code