জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার বাতিল চায় ইরানের পার্লামেন্টের সদস্যরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পরমাণু স্থাপনাগুলো পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের পরিদর্শকদের দেওয়া প্রবেশাধিকার বাতিলের দাবি উঠেছে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় এমন আহ্বান জানালেন তারা। ইরানের সব এমপিদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডে খুনি ইহুদিবাদী সরকারের হাত স্পষ্ট।এ মপিরা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের অন্যান্য মিত্রদের কাছ থেকে সন্ত্রাস ও নাশকতার যে অভিজ্ঞতা ইরানের হয়েছে দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ ক্ষেত্রেই তার কোনও প্রতিক্রিয়া দেখানো হয়নি। এসব ঘটনা দেখিয়ে দিয়েছে, পশ্চিমাদের কাছে কথিত স্বাভাবিক হওয়ার চিন্তাভাবনা কতটা ভুল ও বিপজ্জনক। এ হত্যাকাণ্ডের প্রতিশোধের দাবিতে তেহরানের রাস্তায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ করেছে। একজন বিক্ষোভকারী সেখানে বলেছেন, আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতার শেষ দুই মাসে একটা ‘যুদ্ধ পরিস্থিতি’ তৈরি করতে চাইছেন। তবে ইরানের বাস্তববাদী প্রেসিডেন্ট হাসান রুহানির কথাগুলো ছিল অবশ্য অনেক মেপে মেপে, হিসাব করে বলা। তিনি বলছেন, প্রতিশোধ নেওয়া হবে ঠিকই। কিন্তু হয়তো এক্ষুণি তা হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code