জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়ার তারিখ নির্ধারণ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : দেশের ক্রীড়াঙ্গনে নানা ক্ষেত্রে অবদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে থাকে। ২০১৩ থেকে ২০২০ সালের জন্য নির্বাচিত ক্রীড়া ব্যক্তিত্বদের আগামী ১১ মে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৩-২০২০ দেওয়া উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

বিগত জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়েছে ওসমানী মিলনায়তনে। ১১ মে অনুষ্ঠানের সম্ভাব্য ভেন্যুও ওসমানী মিলনায়তন। তবে বিকল্প ভেন্যু হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়াম বিবেচনায় রয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের।

দেশের অন্যান্য পুরস্কার প্রতি বছর ও নিয়মিত দেওয়া হলেও ক্রীড়া পুরস্কার অনিয়মিত। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিয়মিতভাবে জাতীয় ক্রীড়া পুরস্কার দিতে চান। এ জন্য ২০২০ সালের পরবর্তী বছরের পুরস্কার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code