জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ উঠতে পারে যাদের হাতে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: মহামারি করোনাভাইরাস ২০২০ সালে বাংলাদেশে শনাক্ত হয়েছিলো বটে। তবে প্রবল আকার ধারণ করে ২০২১ সালে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাপন ছিলো প্রায় বন্ধ। এর মধ্যেও নানা বিধিনিষেধ মেনে চলে জীবনযাত্রা। মুক্তি পায় সিনেমাও। জানা যায়, গেলো বছর মোট ৩২টি সিনেমা মুক্তি পেয়েছিলো প্রেক্ষাগৃহে।

Manual1 Ad Code

সেই সিনেমাগুলো থেকেই বাছাই করে নির্বাচিত করা হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’র বিজয়ী তালিকা। যদিও তা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে প্রকাশ্যে এসেছে বিজয়ীদের সম্ভাব্য নাম।

মোট ২৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। তবে এবার ২৭টি ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হচ্ছে। ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ বিভাগে কাউকে যোগ্য বিবেচিত হয়নি জুরি বোর্ডের। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এ আজীবন সম্মাননা পেতে পারেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code