জাপানে বিনা মূল্যে ইন্টার্নশিপ, বাংলাদেশি স্নাতক–স্নাতকোত্তর শিক্ষার্থীদের সুযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি) বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরাও দুই থেকে ছয় মাস মেয়াদি এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল।

সুযোগ-সুবিধাসমূহ—
*রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন পাবেন। ১ ইয়েন সমান ০.৭৭ বাংলাদেশি মুদ্রা ধরলে ১ হাজার ৮৪০ টাকা হয় (৩ জানুয়ারি বিকেলের হিসাবে);
*ফ্রি ভিসা সাপোর্ট;
*জাপানে যাতায়াতের বিমান টিকিট;
*আবাসন ও ইনস্যুরেন্স।

Manual6 Ad Code

আবেদনের যোগ্যতা—
*যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*ভালো ফল থাকতে হবে;
*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথি—
*স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দ);
*শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে);
*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;
*রিকমেন্ডেশন লেটার।

ওআইএসটি বছরে দুবার ইন্টার্নশিপ দেয়। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এ ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৪ সালের ১ অক্টোবর শুরু হবে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ চলবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত।

Manual8 Ad Code

আবেদনের প্রক্রিয়া—
আগ্রহীরা আনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা এই লিংক থেকে ইন্টার্নশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code