জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ জাপানের বাণিজ্য শহর ওসাকার পশ্চিমাঞ্চলের একটি আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ ডিসেম্বর) আটতলা ভবনের চতুর্থ এবং পঞ্চম তলায় আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের অবস্থাও গুরুতর। স্থানীয় একটি হাসপাতালে তারা ভর্তি আছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভবনের একাংশে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হতো। এখন পর্যন্ত আগুনের লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code