জামিনে মুক্তি পেলেন আইভী: ভুয়া ফটোকার্ড ও গুজব শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভুয়া ফটোকার্ড তৈরি করে গুজব ছড়ানোর বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

Manual8 Ad Code

জামিনে মুক্তি পেলেন আইভী এই শিরোনামে সংবাদ আমলে নিয়ে বাংলাফ্যাক্ট এ গুজবের সত্যতা যাচাই করে। বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় যে ‘জামিনে মুক্তি পেলেন আইভী’ শীর্ষক শিরোনামে

যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং সেলিনা হায়াত আইভীও জামিনে মুক্তি পাননি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। যমুনা টিভির পক্ষ থেকে ফটোকার্ডটি ভুয়া বলে বাংলাফ্যাক্টকে নিশ্চিত করা হয়েছে।

Manual2 Ad Code

উল্লেখ্য, বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। ডেস্ক জেবি

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জামিনে মুক্তি পেলেন আইভী: ভুয়া ফটোকার্ড ও গুজব শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code