

ডেস্ক রিপোর্ট
বিশেষ দক্ষতার প্রমাণ দেখিয়ে জার্মানিতে তিন বছরে নাগরিকত্ব বা ফাস্ট-ট্র্যাক সিটিজেনশিপের সুযোগ নিতে পেরেছেন অল্প সংখ্যক বিদেশি নাগরিক৷ জার্মান বার্তা সংস্থা ডিপিএ-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে৷ দেশটির পৌরসভা এবং রাজ্যগুলোর তথ্য সংগ্রহ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে ডিপিএ৷
গত বছরের জুনে তৎকালীন চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন জোট সরকার নাগরিকত্ব আইনে পরিবর্তন করে এই বিধানটি যুক্ত করেছিল৷ এতে বলা হয়েছিল, জার্মান ভাষায় বিশেষ দক্ষতা, শিক্ষাগত নৈপুণ্য এবং পেশাগত বা নাগরিক সাফল্য অর্জন করা ব্যক্তিরা মাত্র তিন বছরে জার্মান নাগরিকত্ব অর্জন করতে পারবে৷
এটি ছিল নাগরিকত্ব আইনের একটি বড় ধরনের সংস্কার৷ ওই আইনে নাগরিকত্ব অর্জনে জার্মানিতে বসবাসের সময়সীমা আট বছর থেকে পাঁচ বছরে কমিয়ে আনা হয়৷ এমনকি দ্বৈত নাগরিকত্বের সুযোগ করে দেয় সরকার ৷ ডেস্ক বিজে