জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ ইউরোপের বৃহত্তম অর্থনীতির নেতৃত্ব থেকে ১৬ বছর পর বিদায় নিলেন আঙ্গেলা মার্কেল। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগ এসপিডি দলের ওলাফ শলৎসকে চ্যান্সেলর নির্বাচিত করেছে। তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে।

Manual6 Ad Code

বার্তা সংস্থা ডয়েচভেলে এ প্রতিবেদনে জানায়, বুন্ডেসটাগ প্রেসিডেন্ট ব্যারবেল বাস ভোটের সূচনা করেন। ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫টি ভোট পান শলৎস। তবে ভোটের হিসাবে দেখা যাচ্ছে ‘ট্রাফিক লাইট কোয়ালিশন’, অর্থাৎ এসপিডি-এফডিপি-গ্রিনের এই জোটের সব সদস্য শলৎসকে ভোট দেননি। তাদের সবার ভোট পেলে শলৎসের ভোট সংখ্যা হওয়ার কথা ৪১৬। মোট ৭৩৬টি ভোটের মধ্যে শলৎসের বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি, ছয় জন ভোটদানে বিরত ছিলেন।

Manual7 Ad Code

এক টুইটে শলৎস জানিয়েছেন, বুন্ডেসটাগ সকালে গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনো বিতর্কও হয়নি। দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।

Manual6 Ad Code

গত সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে শলৎসের মধ্যবামপন্থি এসপিডি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে এবং দুই মাসের দীর্ঘ আলোচনার পর পরিবেশবাদী গ্রিনস এবং নব্যউদারপন্থি এফডিপি-র সঙ্গে জোট গঠনের চুক্তি করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code