জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর পদে আসছেন আনালিনা বেয়ারবক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর পদে আসীন হতে চলেছেন গ্রিন পার্টির কো-লিডার আনালিনা বেয়ারবক। আনালিনা হবেন দেশটির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

জার্মানিতে তিন দলীয় একটি নতুন জোট সরকার ক্ষমতাসীন হতে যাচ্ছে আর এর মাধ্যমে দেশটিতে অ্যাঙ্গেলা মের্কেলের যুগের অবসান হচ্ছে। বুধবার সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ওলাফ শোলজ নতুন শাসক জোট গঠন করতে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন। দেশটির ফেডারেল স্তরে এই প্রথম গ্রিন্স, লিবাটারিয়ান ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি) ও শোলজের মধ্য-বাম সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (এসপিডি) জোট গঠন করতে যাচ্ছে।

Manual3 Ad Code

এএফপির খবরে বলা হয়েছে, এই জোট সরকারের যাত্রা শুরু হবে আগামী মাসে। এর আগে গ্রিন পার্টি  জানায়, ৪০ বছর বয়সী আনালিনা পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন।

Manual7 Ad Code

জার্মানির পররাষ্ট্রনীতি কী হবে ক্ষমতা গ্রহণের আগে তা নিয়ে ইঙ্গিত দিয়েছেন আনালিনা। তিনি বলেছেন, রাশিয়া ও চীনের বিষয়ে দৃঢ় অবস্থান নেবেন। এ ছাড়া মানবাধিকার ও আইনের শাসনের বিষয়েও দৃঢ় অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

Manual2 Ad Code

নতুন সরকার প্রসঙ্গে গ্রিন পার্টির ম্যানেজার মাইকেল কেলনার এক বিবৃতিতে বলেন, ‘সুপার মিনিস্ট্রি’ হিসেবে পরিচিত অর্থ, জ্বালানি ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান হবেন আনালিনা। মাইকেল কেলনার নিজে হবেন ভাইস চ্যান্সেলর।

গত সেপ্টেম্বরের নির্বাচনে বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের বিরুদ্ধে লড়াই করেছিলেন আনালিনা। কিন্তু হেরে গেছেন তিনি। এছাড়া তার দল ভোট পেয়েছে ১৫ শতাংশ। তবে এই ভোটের মাধ্যমে প্রায় ১৬ বছর পর আবার ক্ষমতায় ফিরছে দলটি। জোটে থাকা এপিডির নেতা ওলাফ শলৎজ চ্যান্সেলর হচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code